Home / কুরআন ও জীবন / সহজ নিয়মে কুরআনের ৮০% অর্থ শিখি (১ম খন্ড)

সহজ নিয়মে কুরআনের ৮০% অর্থ শিখি (১ম খন্ড)

এখনো কোনো রিভিউ নেইSKU: SOHO-SBN-124
৳ 1,200৳ 1,60025% OFF
In Stock — 10 available
1
মাত্র 10টি বাকি
Authorমুহসিন মাশকুর
Publisherসমকালীন প্রকাশন লি.
Pages448
Delivery Estimate
Standard: 2–4 business days — ৳ 60
Cash on Delivery available
বিবরণস্পেসিফিকেশনরিভিউ (0)প্রশ্নোত্তর (0)
কুরআন কি শুধু তিলাওয়াতের জন্য, নাকি বোঝার জন্যও? বাংলাদেশের অধিকাংশ মুসলিম কুরআন তিলাওয়াত করতে পারেন। কিন্তু শব্দে শব্দে এর অর্থ বোঝেন—এমন মানুষের সংখ্যা খুবই কম। বছরের পর বছর নামাজ পড়েও, কুরআন তিলাওয়াত করেও অনেকের মনে একটি আক্ষেপ থেকেই যায়— “যদি বুঝে বুঝে কুরআন পড়তে পারতাম!” কুরআন বোঝার ইচ্ছা অনেকেরই আছে, কিন্তু শুরু করার সহজ পথ খুঁজে পান না। কেউ মনে করেন, আরবি ভাষা খুব কঠিন। কেউ ভাবেন, ব্যাকরণ না জানলে কুরআন বোঝা সম্ভব নয়। ফলে ইচ্ছা থাকলেও শেখার যাত্রা আর শুরু হয় না। ‘সহজ নিয়মে কুরআনের ৮০% অর্থ শিখি’ বইটি সেই ধারণা বদলে দিতে এসেছে। বইটির লেখক মুহাম্মাদ মুহসিন মাশকুর , ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের পিএইচডি গবেষক। বাংলাভাষী মানুষের জন্য কুরআনের অর্থ শেখাকে কীভাবে সহজ, দ্রুত ও কার্যকর করা যায়—এ বিষয়েই তার দীর্ঘদিনের গবেষণা। প্রায় এক দশকের গবেষণা, জরিপ ও ব্যাবহারিক অভিজ্ঞতার ভিত্তিতে তিনি তৈরি করেছেন একটি অভিনব শেখার পদ্ধতি। ইতিমধ্যে প্রায় ২ লক্ষ শিক্ষার্থী তার কাছ থেকে কুরআনের ভাষা শিখেছেন। এই বইয়ে যা পাবেন— ব্যাকরণের জটিলতা নয়; আগে ভাষা, পরে গ্রামার—গল্পের ছলে সহজে শেখার অভিনব পদ্ধতি। লেখকের উদ্ভাবিত MT5T Method —অল্প সময়ে শব্দার্থ দীর্ঘদিন মনে রাখার কার্যকর কৌশল। ৪৪টি লেসনে কুরআনের ৫০০টি আয়াতের গুরুত্বপূর্ণ শব্দ কালার কোডিং -এর মাধ্যমে সহজ ও আকর্ষণীয় উপস্থাপনা। মাদরাসা ও সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সব ধরনের পাঠকের জন্য উপযোগী পাঠক্রম। প্রতিটি অধ্যায়ের সঙ্গে ভিডিও ক্লাস—QR কোড স্ক্যান করলেই শেখা হবে আরও সহজ। আপনি ছাত্র, শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, চাকরিজীবী কিংবা অবসরপ্রাপ্ত—যেই হোন না কেন, কুরআন বোঝার যাত্রা শুরু করার জন্য আজই হতে পারে সেরা সময়। আল্লাহ তাআলা নিজেই কুরআনকে সহজ করে দিয়েছেন। প্রয়োজন শুধু সঠিক পদ্ধতিতে প্রথম পদক্ষেপ নেওয়ার।

Frequently Bought Together

সহজ নিয়মে কুরআনের ৮০% অর্থ শিখি (১ম খন্ড)
সহজ নিয়মে কুরআনের ৮০% অর্থ শিখি (১ম খন্ড)
+
কুরআনের গল্প, হাদিসের গল্প সিরিজ
কুরআনের গল্প, হাদিসের গল্প সিরিজ
+
বিলিয়ন ডলার মুসলিম
বিলিয়ন ডলার মুসলিম
+
সবুজ রাতের কোলাজ
সবুজ রাতের কোলাজ

Mini Cart

আপনার কার্ট এখনো খালি — পছন্দের পণ্য খুঁজে যোগ করুন।

পণ্য দেখুন
সহজ নিয়মে কুরআনের ৮০% অর্থ শিখি (১ম খন্ড) — KhimahZone