Home / আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা / এবার ভিন্ন কিছু হোক

এবার ভিন্ন কিছু হোক

লুসাই পাহাড় বেয়ে এঁকেবেঁকে নেমে আসা অপরূপ নদী কর্ণফুলির অঞ্চল থেকে উঠে আসা একজন লেখক-আরিফ আজাদ। সত্যের পেছনে নিরন্তর ছুটবার অদম্য নেশা থেকে সাংবাদিক হতে চেয়েছিলেন, কিন্তু জীবন তাকে টেনে এনেছে লেখালেখির জগতে। সাংবাদিক হওয়ার স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু সত্য এবং সুন্দরে তার যে সবিস্ময় মুগ্ধতা, সেই মুগ্ধতার ঘোর তাকে নিয়ে এসেছে সত্য তুলে ধরবার এমন এক দুনিয়ায় যেখানে দাঁড়িয়ে তিনি মিথ্যের কুয়াশাকে মুছে দিতে চান ভোরের ঝলমলে আলো দিয়ে। আরিফ আজাদ লেখালেখির জগতে পদার্পণ করেন ‘প্যারাডক্সিক্যাল সাজিদ’ লিখে। তার পরের ঘটনাপ্রবাহকে যদি এক শব্দে তুলে ধরতে হয়, তবে বলতে হবে অবিশ্বাস্য! বাংলা সাহিত্যে প্রথম বই দিয়ে যেকজন লেখক ইতিহাস গড়েছেন, আরিফ আজাদ নিঃসন্দেহে তাদের মধ্যে অগ্রগণ্য। যেন তিনি রূপকথার সেই বীর যিনি ‘এলেন, দেখলেন আর জয় করে নিলেন’। তবে সেখানেই থেমে যাননি তিনি। ‘আরজ আলী সমীপে’, ‘প্যারাডক্সিক্যাল সাজিদ ২’, ‘জীবন যেখানে যেমন’ আর ‘নবি-জীবনের গল্প’-সহ উম্মাহর জন্য উপকারী চমৎকার সব রচনা উপহার দিয়ে সেই জায়গাটিকে তিনি পোক্ত করে চলেছেন অবিরত। তবে ২০২০ বইমেলায় প্রকাশিত ‘বেলা ফুরাবার আগে’ বইয়ে আরিফ আজাদ হাজির হয়েছেন একেবারেই ভিন্নভাবে। মানুষের ভেতর জীবনবোধ জাগানোর জন্য লেখক যেন সমস্ত আয়োজন সাজিয়ে বসেছেন। পাঠকনন্দিত সেই ‘বেলা ফুরাবার আগে’ বইয়ের দ্বিতীয় কিস্তি হিসেবে লেখক এবার উপস্থিত হয়েছেন ‘এবার ভিন্ন কিছু হোক’ নিয়ে।

৳ 278৳ 37125% OFF
In Stock — 50 available
1
মাত্র 50টি বাকি
  • ১০০% অরিজিনাল পণ্যের নিশ্চয়তা
  • ক্যাশ অন ডেলিভারি সুবিধা
  • ৭ দিনের সহজ রিটার্ন ও রিফান্ড
Standard: 2–4 business days — ৳ 60 · সারাদেশে হোম ডেলিভারি
Pages
200
সSold & Shipped Byসমকালীন প্রকাশন★ 0.0
বিবরণস্পেসিফিকেশনরিভিউ (0)প্রশ্নোত্তর (0)

আরিফ আজাদ

কর্ণফুলীর কোলঘেঁষে বেড়ে ওঠা লেখক আরিফ আজাদের শুরুটা হতে পারত ভিন্ন কিছু। সত্য অনুসন্ধানের ব্যাকুলতা থেকে সাংবাদিকতাকে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে চেয়েছিলেন, কিন্তু নিয়তির টানে থিতু হয়েছেন সাহিত্যচর্চায়। মিথ্যার কুয়াশা ভেদ করে আলোর সন্ধান দেওয়ার সেই অদম্য তাড়নাই আজ তার… আরো পড়ুন

Frequently bought together

Selected 4 items
Items৳ 853
Total৳ 853

Mini Cart

আপনার কার্ট এখনো খালি — পছন্দের পণ্য খুঁজে যোগ করুন।

পণ্য দেখুন
এবার ভিন্ন কিছু হোক — KhimahZone