Home / অমূল্য নীতি গল্প / লোকা দাশা

লোকা দাশা

লোকা আর দাশা। দুইটা মিষ্টি বিড়াল। একদিন হলো কি জানো? ওদের আদুরে লাল বলটা হারিয়ে গেলো! কী করে এখন? লোকার তো বেজায় মন খারাপ। ওরা একটা দুআ পড়লো। কোনকিছু হারিয়ে গেলে যে দুআ পড়তে হয়, সেই দুআটা! ওদিকে বলটি গিয়ে পড়েছিলো এক রিকশায়। রিকশাটি চলতে শুরু করলো! থামলো এক নদীর ধারে। সেখান থেকে বল বেচারা গড়িয়ে পড়লো নদীতে। নদী থেকে উঠে এলো এক জেলের জালে। জেলে করলো কি, বলটি দিলো তার ছোট্ট ছেলেকে! বাপ রে, দেখলে? বলটি একদম পাড়া বেরিয়ে ছাড়লো! চলে গেলো লোকা আর দাশা থেকে কত দূরে! কিন্তু লোকা আর দাশা যে দুআ পড়েছে! বল ফিরে পাবার দুআ! তারা কি বলটা পাবে? আরেকদিনের কথা। লোকা আর দাশার সঙ্গে দেখা হলো নতুন এক বিড়ালের। নাম তার মিদাবা। মিদাবার সঙ্গে তো লোকার ভীষণ ঝগড়া বেঁধে গেলো। তারপর দেখতে দেখতে দুজনে বন্ধুও হয়ে গেলো! কী এক কান্ড! কেমন করে হলো এটা? পুরো গল্পটি যদি জানতে চাও, লোকা-দাশার গল্প বইটি পড়ো। গল্পগুলো পড়তে গিয়ে জানবে, বিপদে পড়লে লোকা দাশা কী করে! কী করেই বা ঝগড়া বিবাদ মেটায়! দুই বিড়ালের কান্ড দেখে তোমরা হেসে হবে কুটি কুটি! আর তাদের থেকে শিখতে পারবে অনেক কিছু।

৳ 240৳ 30020% OFF
In Stock — 50 available
1
মাত্র 50টি বাকি
  • ১০০% অরিজিনাল পণ্যের নিশ্চয়তা
  • ক্যাশ অন ডেলিভারি সুবিধা
  • ৭ দিনের সহজ রিটার্ন ও রিফান্ড
Standard: 2–4 business days — ৳ 60 · সারাদেশে হোম ডেলিভারি
Pages
40
সSold & Shipped Byসমকালীন প্রকাশন★ 0.0
বিবরণস্পেসিফিকেশনরিভিউ (0)প্রশ্নোত্তর (0)

সিহিন্তা শরীফা

কর্নেলিয়া স্টেফানি মেন্ডেজের জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। একজন ধার্মিক খ্রিস্টান হিসেবে তার শৈশব ও কৈশোর অতিবাহিত হলেও, সত্য অনুসন্ধানের তীব্র তাগিদ থেকে তিনি আত্মঅধ্যয়ন শুরু করেন। ইসলাম সম্পর্কে গভীরভাবে জানার ও অনুধাবনের পর, এটিকে একমাত্র সত্য পথ হিসেবে হৃদয়ে… আরো পড়ুন

Frequently bought together

Selected 4 items
Items৳ 1,252
Total৳ 1,252

Mini Cart

আপনার কার্ট এখনো খালি — পছন্দের পণ্য খুঁজে যোগ করুন।

পণ্য দেখুন