Home / অমূল্য নীতি গল্প / তিতিরবনের গল্প সিরিজ

তিতিরবনের গল্প সিরিজ

তিতিরবনের সব চলে নিয়ম মেনে। বনে থাকে হাতি, বাঘ, বানর। নানা জাতের পাখি। আরও কত কী। হঠাৎ কী হলো! একদল পশু বললো, কাজ করব না বাপু! বসে বসে খাবো! ব্যস, বাঁধলো ঝামেলা। বনের কিছুই আর ঠিক থাকলো না। বনের মোড়ল দিলেন ধমক। তাই অলস পশুরা বন ছেড়ে চলে গেলো অনেক দূরে! আবার হলো আরেক কান্ড। বিটলু নামের এক বিড়াল হতে চাইলো বাঘ। বলো, তাই কখনো হয়? তাই নিয়ে কত কান্ড! ফের টুকলু নামের এক হরিণের মাথায় চাপলো ভূত। খেলায় জেতার জন্য সে বেছে নিলো ধোঁকার কৌশল। তারপর? কী হলো তাদের? বাকি গল্পটুকু তোমরা পাবে ‘তিতিরবনের গল্প’ সিরিজের বইগুলোতে। ‘তিতিরবনের গল্প’ পড়তে গেলেই তোমাদের দেখা হবে ছোট্ট একটা বাঘছানার সঙ্গে। তার আবার তিনটি বন্ধু। বানর ছানা, হাতির ছানা আর ভালুকের ছানা। তারা আর তিতিরবনের অন্য পশুরা মিলে তোমাদের সারা বন ঘুরিয়ে দেখাবে। অনেক মজার মজার কান্ড করবে! ওরা যখন হাসবে, তুমিও হেসে উঠবে। ওদের মন খারাপ হলে, তুমিও মন খারাপ করে বসবে! তিতিরবনের সবাইকে মনে হবে বড্ড আপন।

৳ 576৳ 72020% OFF
In Stock — 50 available
1
মাত্র 50টি বাকি
  • ১০০% অরিজিনাল পণ্যের নিশ্চয়তা
  • ক্যাশ অন ডেলিভারি সুবিধা
  • ৭ দিনের সহজ রিটার্ন ও রিফান্ড
Standard: 2–4 business days — ৳ 60 · সারাদেশে হোম ডেলিভারি
Pages
96
সSold & Shipped Byসমকালীন প্রকাশন★ 0.0
বিবরণস্পেসিফিকেশনরিভিউ (0)প্রশ্নোত্তর (0)

মাহমুদ জামিল

লাল-নীল উচ্ছলতায় ভরা শৈশব নিয়ে বড় হয়েছেন মাহমুদ জামিল। জন্ম টাঙ্গাইলে। ছোটবেলার প্রায় আধখানা সময় কেটেছে নানু আর ফুফুদের বাড়িতে। পাখির ছানার পেছনে ছুটাছুটি আর মাছ ধরার নেশা নিয়ে। ডাংগুলি আর ঠুলুইকাঠি হাতে গুঁজে। বড় ফুফু আর নানার বাড়ি যাওয়ার… আরো পড়ুন

Frequently bought together

Selected 4 items
Items৳ 1,252
Total৳ 1,252

Mini Cart

আপনার কার্ট এখনো খালি — পছন্দের পণ্য খুঁজে যোগ করুন।

পণ্য দেখুন