Home / ইবাদত, আমল ও দুআ / গুনাহ মাফের উপায়

গুনাহ মাফের উপায়

পানির স্পর্শে লোহায় যেমন জং ধরে, মরিচা পড়ে, গুনাহের ফলেও আমাদের অন্তরে ময়লা জমে, আত্মায় বিরাজ করে পঙ্কিলতা। মরিচা লোহাকে যেভাবে ভঙ্গুর বানিয়ে দেয়, পাপের আস্তরণ ঠিক একইভাবে আমাদের অন্তরকে করে ফেলে শুষ্ক, শক্ত ও অনুভূতিহীন। কাপড়ে ময়লা জমলে আমরা তা ধুয়ে পরিষ্কার করি; ফেলে দিই না। ক্ষুধা পেলেও আমরা খাবার গ্রহণ করি; ক্ষুধার্ত থাকি না। অথচ গুনাহের বেলায় এর ঠিক বিপরীতটাই আমরা করে থাকি। আমরা মনে করি, গুনাহ করে ফেললে বুঝি আমাদের আর পরিত্রাণ নেই। অথচ আসমানে যিনি আছেন, তিনি রাহমানুর রাহিম। অপার দয়ার ভান্ডার সমেত তিনি তাকিয়ে আছেন—কোন বান্দা তাঁর কাছে ক্ষমা ভিক্ষা করছে, তাঁর কাছে আশ্রয় চাইছে, তাঁর কাছে করজোড়ে প্রার্থনা করছে। তিনি অপেক্ষা করেন অনুতপ্ত হৃদয়ের জন্য, অশ্রুসিক্ত দুটো চোখের জন্য, কাঁপা কাঁপা দুটো হাত আর একটি নত মস্তকের জন্য। অতঃপর তিনি তাদের ক্ষমা করেন। যেসব উপায় অবলম্বন করলে আমাদের অন্তর পরিশুদ্ধ হবে, যে আমলগুলো করলে আমাদের আত্মা কলুষমুক্ত হবে—সেসব নিয়েই রচিত হয়েছে ‘গুনাহ মাফের উপায়’ বইটি।

৳ 251৳ 33525% OFF
In Stock — 50 available
1
মাত্র 50টি বাকি
  • ১০০% অরিজিনাল পণ্যের নিশ্চয়তা
  • ক্যাশ অন ডেলিভারি সুবিধা
  • ৭ দিনের সহজ রিটার্ন ও রিফান্ড
Standard: 2–4 business days — ৳ 60 · সারাদেশে হোম ডেলিভারি
Pages
224
সSold & Shipped Byসমকালীন প্রকাশন★ 0.0
বিবরণস্পেসিফিকেশনরিভিউ (0)প্রশ্নোত্তর (0)

শাহাদাত হুসাইন খান ফয়সাল

শাহাদাত হুসাইন খান ফয়সাল রাহিমাহুল্লাহ (১৯৮৬–২০১৯) ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি ইসলামি গবেষক, লেখক, বক্তা ও শিক্ষাবিদ। ঝালকাঠি জেলায় জন্ম নেওয়া এই ক্ষণজন্মা ব্যক্তিত্ব কওমি মাদরাসায় দাওরায়ে হাদিস সম্পন্ন করার পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি… আরো পড়ুন

Frequently bought together

Selected 4 items
Items৳ 491
Total৳ 491

Mini Cart

আপনার কার্ট এখনো খালি — পছন্দের পণ্য খুঁজে যোগ করুন।

পণ্য দেখুন
গুনাহ মাফের উপায় — KhimahZone