Home / ছোট্ট ছোট্ট ভালো কাজ / বলতে শিখি সিরিজ (লেভেল ০২)

বলতে শিখি সিরিজ (লেভেল ০২)

আচ্ছা সোনামণি, তুমি কি পড়তে শিখেছো? ছোট্ট ছোট্ট লাইনগুলো পড়তে পারো? পড়তে পারো নরম আর সহজ শব্দগুলো? যদি উত্তরটা হয় ‘হ্যাঁ’, তবে তোমার জন্য আমরা এনেছি ‘বলতে শিখি’ নামে মজার একটি সিরিজ! জানো তো, ছোট্ট ছোট্ট অনেক দুআ আছে। আছে কত জিকির। তবে আমরা হয়ত জানিই না কখন, কীভাবে এগুলো বলতে হয়! না জানলেও দোষ নেই। তোমরা যেন জানতে পারো, সেজন্যই আমরা নিয়ে এসেছি ‘বলতে শিখি’ সিরিজটি! সিরিজের বইগুলো পড়লে শিখে যাবে, কখন কোন দুআ বা জিকির বলতে হবে! ‘বলতে শিখি’ সিরিজের ভাষা কিন্তু খুব নরম! মাপা মাপা শব্দ! প্রতি পাতায় মাত্র দুটি কি তিনটি লাইন। তাও আবার ছন্দভরা। তাই পড়তে ভীষণ মজা! পৃষ্টাজুড়ে ইয়াব্বড় ইলাস্ট্রেশন! বইগুলো পেয়ে তোমরা নিশ্চয়ই মেলে ধরবে বিছানার ওপর। মন দিয়ে ছবি দেখবে আর তুলতুলে লেখাগুলো পড়বে। হয়তোবা জাপটে ধরবে বুকের সঙ্গে! যখন বিসমিল্লাহ নিয়ে লেখা বইটা পড়বে, শিখে যাবে কখন বিসমিল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ কখন বলতে হয়, সেটা জানবে সুবহানাল্লাহর বইটা পড়লে! এমনি করে মজায় মজায় শিখে যাবে সবগুলো দুআ। সবগুলো জিকির। আল্লাহ তখন অনেক অনেক খুশি হবেন তোমাদের প্রতি!

৳ 960৳ 1,20020% OFF
In Stock — 50 available
1
মাত্র 50টি বাকি
  • ১০০% অরিজিনাল পণ্যের নিশ্চয়তা
  • ক্যাশ অন ডেলিভারি সুবিধা
  • ৭ দিনের সহজ রিটার্ন ও রিফান্ড
Standard: 2–4 business days — ৳ 60 · সারাদেশে হোম ডেলিভারি
Pages
100
সSold & Shipped Byসমকালীন প্রকাশন★ 0.0
বিবরণস্পেসিফিকেশনরিভিউ (0)প্রশ্নোত্তর (0)

টিম লিটল উম্মাহ

টিম লিটল উম্মাহ শিশু-কিশোরদের জন্য ইসলামি মূল্যবোধভিত্তিক, শিক্ষামূলক ও সৃজনশীল প্রকাশনা নিয়ে কাজ করা একদল লেখক, সম্পাদক ও গবেষকের সমন্বয়ে গঠিত একটি দল। সহজ, আকর্ষণীয় ও বয়সোপযোগী উপস্থাপনার মাধ্যমে শিশুদের মাঝে ইসলামি আদর্শ, নৈতিক শিক্ষা ও জ্ঞানার্জনের আগ্রহ গড়ে তোলাই… আরো পড়ুন

Frequently bought together

Selected 4 items
Items৳ 2,860
Total৳ 2,860

Mini Cart

আপনার কার্ট এখনো খালি — পছন্দের পণ্য খুঁজে যোগ করুন।

পণ্য দেখুন
বলতে শিখি সিরিজ (লেভেল ০২) — KhimahZone