Home / কুরআন ও জীবন / পড়ো ৪

পড়ো ৪

‘পড়ো’ সমকালীন প্রকাশনের অত্যন্ত জনপ্রিয় একটি সিরিজ। আল্লাহর অশেষ করুণা ও মেহেরবানিতে পাঠকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এ সিরিজটি। আধুনিক মানুষ ইসলাম নিয়ে যেসব দ্বিধাদ্বন্দ্বে ভোগেন এবং সেক্যুলার মিডিয়ার ব্যাপক অপপ্রচারের কারণে ইসলামকে যারা মন থেকে মেনে নিতে পারেন না, তাদের কাছে ইসলামের সঠিক ভাবমূর্তি তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস—‘পড়ো’। এটি কোনো তাফসির-গ্রন্থ নয়, বরং বর্তমান সময়ের আলোকে প্রসিদ্ধ কিছু তাফসির থেকে উল্লেখযোগ্য এবং প্রাসঙ্গিক আলোচনার একটি সংকলন মাত্র। এখানে কুরআনের বাণীকে অল্প কথায়, সমসাময়িক জীবন থেকে গল্প-উদাহরণ টেনে, সংশ্লিষ্ট বৈজ্ঞানিক আলোচনা-সহ যথাসম্ভব আধুনিক বাংলায় মেলে ধরা হয়েছে পাঠকদের সামনে। এ সিরিজটি পড়ার মধ্য দিয়ে তারা কুরআনের সাথে তাদের জীবনকে মেলাতে পারবেন, ইনশা আল্লাহ। এ সিরিজের প্রতিটি বইয়ে কুরআনীয় ব্যাপারে ব্যক্তিগত মতামত দেওয়া থেকে যথাসাধ্য দূরে থাকা হয়েছে। কুরআনের আয়াত-সম্পর্কিত প্রাসঙ্গিক তথ্যগুলো একাধিক স্বতঃসিদ্ধ তাফসির, বিশ্ববিখ্যাত আলিমদের লেকচার, একাডেমিক জার্নাল থেকে সংগ্রহ করা হয়েছে। আর বৈজ্ঞানিক ও গবেষণামূলক তথ্যগুলো নেওয়া হয়েছে প্রসিদ্ধ সব বই এবং জার্নাল থেকে।

৳ 201৳ 26825% OFF
In Stock — 50 available
1
মাত্র 50টি বাকি
  • ১০০% অরিজিনাল পণ্যের নিশ্চয়তা
  • ক্যাশ অন ডেলিভারি সুবিধা
  • ৭ দিনের সহজ রিটার্ন ও রিফান্ড
Standard: 2–4 business days — ৳ 60 · সারাদেশে হোম ডেলিভারি
Pages
160
সSold & Shipped Byসমকালীন প্রকাশন★ 0.0
বিবরণস্পেসিফিকেশনরিভিউ (0)প্রশ্নোত্তর (0)

ওমর আল জাবির

ওমর আল জাবির পেশায় একজন সফল সফটওয়্যার প্রকৌশলী, লেখক ও প্রযুক্তিবিদ। তিনি মেটা (ফেসবুক) কোম্পানির মেসেঞ্জার সিকিউরিটি টিমের ম্যানেজার এবং ব্রিটিশ টেলিকমের কনজিউমার সিআরএম ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি Kahf-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (CTO)… আরো পড়ুন

Frequently bought together

Selected 4 items
Items৳ 850
Total৳ 850

Mini Cart

আপনার কার্ট এখনো খালি — পছন্দের পণ্য খুঁজে যোগ করুন।

পণ্য দেখুন
পড়ো ৪ — KhimahZone